Calcutta Television Network

শিবপুর IIEST-তে ২টি JRF পদে নিয়োগ, মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ! কারা আবেদন করতে পারবেন?

শিবপুর IIEST-তে ২টি JRF পদে নিয়োগ, মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ! কারা আবেদন করতে পারবেন?
1 September 2026 11:54:04 am

শিবপুরের Indian Institute of Engineering Science and Technology, Shibpur (IIEST)-এ গবেষণার কাজে যোগ দেওয়ার সুযোগ। প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য দু’জন জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডনের আর্থিক সহায়তায় প্রকল্পটি পরিচালিত হবে।

নিযুক্ত গবেষকদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। এই নিয়োগ মূলত গবেষণামূলক কাজের জন্য। প্রার্থীদের মেটালার্জি, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সিরামিকস ইঞ্জিনিয়ারিং-সহ নির্দিষ্ট বিষয়ে ME বা MTech ডিগ্রি থাকতে হবে। এছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, মেটিরিয়ালস সায়েন্স, লাইফ সায়েন্সেস অথবা গণিতে MSc ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা ১০-এর মধ্যে ৬.৫ CGPA থাকা প্রয়োজন। পাশাপাশি বৈধ GATE অথবা NET স্কোর থাকা বাধ্যতামূলক। SC, ST এবং PwD প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর অথবা ৬.০ CGPA থাকলেই আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আগ্রহী প্রার্থীদের IIEST-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.iiests.ac.in/) গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২ সেপ্টেম্বর আবেদন জমা দেওয়ার শেষ দিন। তাই যোগ্য প্রার্থীদের হাতে সময় খুবই কম। আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং প্রয়োজনীয় নথি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। 

×
  • CTVN