Calcutta Television Network

পরীক্ষার আগে বড় আপডেট! SSC Stenographer-এর City Intimation Slip প্রকাশ

পরীক্ষার আগে বড় আপডেট! SSC Stenographer-এর City Intimation Slip প্রকাশ

4 September 2026 , 08:52:21 am

স্টেনোগ্রাফার পদে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ফের পরীক্ষার সূচিতে পরিবর্তন করল স্টাফ সিলেকশন কমিশন বা SSC। Stenographer Grade ‘C’ ও Grade ‘D’ Examination 2026 আগে ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা থাকলেও সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। তবে কেন পরীক্ষার সময়সীমা বাড়ানো হল, সে বিষয়ে কমিশনের তরফে নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

পরীক্ষার সূচি পরিবর্তনের পাশাপাশি প্রার্থীদের জন্য প্রকাশ করা হয়েছে Advanced Exam City Intimation Slip। এই স্লিপের মাধ্যমে পরীক্ষার্থীরা আগে থেকেই জানতে পারবেন তাঁদের পরীক্ষা কোন শহরে অনুষ্ঠিত হবে। তবে মনে রাখতে হবে, সিটি ইনটিমেশন স্লিপ অ্যাডমিট কার্ড নয়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য পরবর্তীতে প্রয়োজন হবে মূল অ্যাডমিট কার্ড।

জানা গিয়েছে, SSC Stenographer 2026-এর অ্যাডমিট কার্ড পরীক্ষা শুরুর প্রায় ২-৩ দিন আগে প্রকাশিত হতে পারে। তাই পরীক্ষার্থীদের নিয়মিত SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://ssc.gov.in/) এবং নিজেদের লগ-ইন ড্যাশবোর্ডে নজর রাখা জরুরি।

সিটি ইনটিমেশন স্লিপ দেখার পদ্ধতিও সহজ। প্রথমে SSC-এর ওয়েবসাইটে গিয়ে ‘Login/Register’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর বা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে Stenographer Grade ‘C’ ও Grade ‘D’ Examination 2026-এর সংশ্লিষ্ট লিঙ্ক খুললেই পরীক্ষার শহরের তথ্য পাওয়া যাবে। স্লিপটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা উচিত।

তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় এবং কেন্দ্রের পূর্ণ ঠিকানা জানতে অ্যাডমিট কার্ড প্রকাশের পর সেটি ভালোভাবে যাচাই করা প্রয়োজন। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN