×

Calcutta Television Network

DRDO-র রিসার্চ সেন্টারে ইন্টার্নশিপ! কারা করতে পারবেন আবেদন?

DRDO-র রিসার্চ সেন্টারে ইন্টার্নশিপ! কারা করতে পারবেন আবেদন?

11 June 2026 , 03:14:18 pm

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান Defence Research and Development Organisation (ডিআরডিও)-তে ইন্টার্নশিপের সুযোগ পেলেন ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি বিভাগের পড়ুয়ারা। সংস্থার অধীনস্থ Research Centre Imarat (আরসিআই)-এ শুরু হতে চলেছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে বাস্তব গবেষণা ও প্রযুক্তিগত প্রকল্পে কাজ শেখার সুযোগ মিলবে।

আগামী ৩ অগস্ট থেকে শুরু হবে এই ইন্টার্নশিপ। সাইবার সুরক্ষা, কৃত্রিম মেধা (AI), মেশিন লার্নিং, এরোনটিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেটিরিয়ালস, কেমিক্যাল, সেফটি, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- এই সব বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। 

কারা আবেদন করতে পারবেন? প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত হতে হবে। নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

কত দিনের ইন্টার্নশিপ? নির্বাচিত পড়ুয়ারা ছ'মাসের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলাকালীন মোট ৫,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন? আগ্রহীদের ডিআরডিওর ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি-সহ ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২০ জুন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচিত প্রার্থীদের ই-মেলের মাধ্যমে জানানো হবে। বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট (https://xn--m1b0a2bb8esed.xn--11b7cb3a6a.xn--h2brj9c/drdo/hi/)। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN