শিক্ষকতা করতে আগ্রহী প্রার্থীদের জন্য বড় সুযোগ। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক বা গেস্ট ফ্যাকাল্টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তরফে এই নিয়োগ করা হবে। মোট তিনটি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে এবং সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, রেডিয়ো ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (M.Tech) বা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (M.E) ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, কম্পিউটার সায়েন্স বা গণিতে মাস্টার অফ সায়েন্স (M.Sc) ডিগ্রিধারীদের ক্ষেত্রে NET বা SET উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ডেটা সায়েন্স সংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া অত্যন্ত জরুরি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ৩১ জুলাই ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ওই দিন প্রয়োজনীয় আবেদনপত্র ও সমস্ত গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
কোন কোন নথি সঙ্গে নিতে হবে, ইন্টারভিউয়ের স্থান, অন্যান্য যোগ্যতা এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত জানতে প্রার্থীদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.knu.ac.in/) প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।