Calcutta Television Network

IIT খড়গপুরে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

IIT খড়গপুরে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

28 July 2026 , 10:53:25 am

উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত প্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), খড়্গপুরে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের তরফে প্রজেক্ট অ্যাসোসিয়েট-II পদে এক জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, আইআইটি খড়্গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীকে। এই প্রকল্পে অর্থ সহায়তা করছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৪২ হাজার টাকা সাম্মানিক পাবেন।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাচারাল সায়েন্সেস অথবা অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, প্রার্থীকে CSIR-UGC NET উত্তীর্ণ হতে হবে। গবেষণামূলক কাজের অভিজ্ঞতাও আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এছাড়াও আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে পদটির অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত জানতে প্রার্থীদের অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে (https://erp.iitkgp.ac.in/) গিয়ে ‘Jobs’ বিভাগে প্রবেশ করতে হবে। এরপর ‘Temporary Position’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ৪ অগস্ট। তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN