Calcutta Television Network

অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?

অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?

22 July 2026 , 09:24:22 am

মহিলা প্রার্থীদের জন্য অঙ্গনওয়াড়ি সংক্রান্ত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। ২০২৬ সালের অঙ্গনওয়াড়ি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন বা NISDE। এই প্রোগ্রামে অঙ্গনওয়াড়ি পর্যবেক্ষক বা মহিলা সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি শিক্ষিকা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা-এই চার ধরনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য মহিলা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

অঙ্গনওয়াড়ি পর্যবেক্ষক পদে আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এই প্রশিক্ষণের মেয়াদ তিন মাস এবং বয়সসীমা ১৮ থেকে ৩৭ বছর। অন্য দিকে, অঙ্গনওয়াড়ি শিক্ষিকা এবং কর্মী প্রশিক্ষণের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এই দুই প্রশিক্ষণের মেয়াদও তিন মাস এবং আবেদনকারীদের বয়স হতে হবে ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে। অঙ্গনওয়াড়ি সহায়িকা প্রশিক্ষণের জন্য মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। এই প্রশিক্ষণের মেয়াদ দু’মাস এবং বয়সসীমা ১৭ থেকে ৩৫ বছর।

বয়স হিসাব করা হবে ৩১ মার্চ ২০২৬ অনুযায়ী। অনলাইনে আবেদনের (https://nisde.co.in/) শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬ এবং ফি জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই। সাধারণ ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা এবং SC ও ST প্রার্থীদের জন্য ৪০০ টাকা। আবেদন করার আগে প্রার্থীদের সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে যোগ্যতা ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN