Calcutta Television Network

RBI-তে চাকরির সুযোগ! বেতন কত, আবেদন করবেন কীভাবে?

RBI-তে চাকরির সুযোগ! বেতন কত, আবেদন করবেন কীভাবে?

22 July 2026 , 09:01:09 am

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI-তে চাকরির সুযোগ। কানপুরে মেডিক্যাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই নিয়োগের বিষয়ে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল কনসালট্যান্ট পদে মোট দু’টি শূন্যপদ রয়েছে। এই নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। প্রাথমিক ভাবে তিন বছরের জন্য নিযুক্ত করা হবে প্রার্থীদের। তবে প্রয়োজন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

নিযুক্ত প্রার্থীদের ঘণ্টা প্রতি ১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে আবেদনের আগে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য যোগ্যতা এবং শর্তগুলি অবশ্যই দেখে নিতে হবে।

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিয়ে সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও অন্যান্য শর্ত জানতে মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN