Calcutta Television Network

যুদ্ধবিধস্থ ইউক্রেনে ভারতের বিদেশমন্ত্রী, শান্তি ফেরাতে মধ্যস্থতা করতে রাজি নয়া দিল্লি! জানালেন জয়শঙ্কর

যুদ্ধবিধস্থ ইউক্রেনে ভারতের বিদেশমন্ত্রী, শান্তি ফেরাতে মধ্যস্থতা করতে রাজি নয়া দিল্লি! জানালেন জয়শঙ্কর
3 September 2026 08:44:39 pm

বিগত চার বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রাশিয়া-ইউক্রেন। কেউ কাওকে এক ইঞ্চি জমি ছাড়তেও প্রস্তুত না। কূটনৈতিক উদ্যোগে একাধিকবার সংঘাত থামানোর চেষ্টা হলেও, তা বিফল হয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার শান্তির বার্তা নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। 

জানা যাচ্ছে, তিন দিনের সফরে ইউক্রেনে থাকবেন বিদেশমন্ত্রী। বৃহস্পতিবার কিয়েভে পৌঁছে সে দেশের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বৈঠক সেরেছেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও রুশ-ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, ভারতের তরফে ইউক্রেন যুদ্ধে সবরকম সাহায্য করা হবে বলেও বৈঠকে জানিয়েছেন জয়শংকর।শুধু তাই নয়, প্রয়োজনে ভারত মধ্যস্থতা করতেও রাজি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

বলে রাখা ভালো, সম্প্রতি কিরঘিজস্তানের বিশকেকে ২৬তম এসসিও সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে  শান্তির বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শুরুর আগে দু'জনে করমর্দন এবং কোলাকুলি করেন। মোদী বলেন, 'যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে নিয়ে যায়। তাই অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থের কথা মাথা রেখে উভয় দেশকেই সামনের দিকে এগোতে হবে।'

Related Posts
×
  • CTVN