Calcutta Television Network

সন্তোষ মিত্র স্কোয়ার: বিপ্লবীর নামে পুজো, প্রদীপ ঘোষের হাত ধরে থিমের ইতিহাস, আজ দায়িত্বে দেবু ঘোষ

সন্তোষ মিত্র স্কোয়ার: বিপ্লবীর নামে পুজো, প্রদীপ ঘোষের হাত ধরে থিমের ইতিহাস, আজ দায়িত্বে দেবু ঘোষ
19 October 2026 12:01:32 pm

সন্তোষ মিত্র স্কোয়ার, এই দুর্গাপুজোটি ১৯৩৬ সালে প্রথম শুরু হয়। ২০২৬ সালে এই পুজোর ৯১তম বর্ষ পালিত হচ্ছে। এই পার্ক এবং পুজোর নামকরণ করা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্নিযুগের বিপ্লবী সন্তোষকুমার মিত্রের নামে। তিনি ১৯০০ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর হিজলি জেলের বন্দিশিবিরে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন। পরবর্তীতে লেবুতলা পার্কের নাম পরিবর্তন করে 'সন্তোষ মিত্র স্কোয়ার' রাখা হয়। এই পুজো প্রথম সারা বাংলার মানুষকে মন্ডপে ধরে নিয়ে আসে ৭০ এর দশকে। কীর্তিমান পুরুষ কংগ্রেসের নেতা প্রয়াত প্রদীপ ঘোষের কল্যানে। 

×
  • CTVN