Calcutta Television Network

তৃণমূলের বিদ্রোহী শিবিরে ভিড়লেন সুদীপ! বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করলেন দিল্লিতে, সঙ্গী হয়েছেন শতাব্দীও

তৃণমূলের বিদ্রোহী শিবিরে ভিড়লেন সুদীপ! বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করলেন দিল্লিতে, সঙ্গী হয়েছেন শতাব্দীও
13 June 2026 04:50:42 pm

ক্রমেই লম্বা হচ্ছে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের তালিকা। এবার মমতার হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও! শনিবার বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে দেখা গেল তাঁকে। দিল্লি বিমানবন্দরে নেমে শতাব্দীর সঙ্গে একই গাড়িতে চেপে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশ্য়ে তাঁরা রওনা হয়েছেন বলে খবর। 


জানা যাচ্ছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে আজ একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই একসঙ্গে রওনা দিয়েছেন শতাব্দী ও সুদীপ। এর আগেও কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দীর নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বেশ কয়েক দফা বৈঠক হয়েছে এই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। এই অবস্থায় সেই দলে চুপিসারে ভিড়তে চলেছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। 


রাজনীতিতে যে সব সম্ভব, তা ছাব্বিশের নির্বাচনের পর ফের একবার প্রমাণিত হল। একসময়ের শাসক দল বর্তমানে চরম অস্তিত্ব সংকটে। ৪ তারিখের ভরাডুবির পর থেকেই বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর একে একে ভাঙন ধরতে শুরু করেছে লোকসভায় সংসদীয় দলেও। বর্তমানে মমতার নিয়ন্ত্রণের বাইরে তাঁর সাধের তৃণমূল কংগ্রেস। ফলে সব মিলিয়ে ঘাসফুল শিবিরের ভবিষৎ যে আদৌ কোন পর্যায়ে গিয়ে ঠেকবে, তা নিয়ে জল্পনা তৈরি হচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলগুলিতে। 

×
  • CTVN