Calcutta Television Network

বিপদ রুখতে প্রস্তুত শুভেন্দুর নতুন দল, তৈরি হল 'অর্জুন বাহিনী'! কলকাতায় কাজ করবে ১০০ সদস্য

বিপদ রুখতে প্রস্তুত শুভেন্দুর নতুন দল, তৈরি হল 'অর্জুন বাহিনী'! কলকাতায় কাজ করবে ১০০ সদস্য
1 September 2026 07:40:08 pm

বিপর্যয় ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ, মঙ্গলবার 'অর্জুন বাহিনী' নামে নতুন একটি বিপর্যয় মোকাবিলা দলের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপাতত ওই বাহিনীতে ২০০ জন সদস্য থাকবে। যার মধ্যে ১০০ জন কাজ করবে কলকাতার জন্য এবং বাকি ৫০ জন করে ভাগ করা হবে সুন্দরবন এবং উত্তরবঙ্গের পাহাড়ে। মূলত অবসরপ্রাপ্ত জওয়ান তথা অগ্নিবীরদের নিয়ে তৈরি হবে অর্জুন বাহিনী। আগামীতে জরুরি প্রশিক্ষণ দিয়ে এনডিআরএফের কায়দায় কাজ করবে এই বাহিনী। 

কলকাতায় ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই নতুন বাহিনী তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ‘অর্জুন বাহিনী’ গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর সেই কথা মতোই আজ এই বাহিনীর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। বলেন, 'অন্যান্য রাজ্যের মতোই এনডিআরএফের ধাঁচে আধুনিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। আপাতত ২০০ জনকে নিয়ে এই বাহিনী।'

সরকারি সূত্রে খবর, সাম্মানিক স্বরূপ বাহিনী প্রধান 'বীর নায়ক'কে মাসিক ৪০ হাজার টাকা দেওয়া হবে। এবং সদস্য অর্থাৎ 'বীর' দের দেওয়া হবে ২৫ হাজার। বার্ষিক ৩ শতাংশ হারে বাড়বে বেতন। প্রতিকূল পরিস্থিতিতে বিপদ সংকুল এলাকায় কাজ করবে এই বাহিনী। তাই গুরুতর আঘাত বা প্রাণহানিতে ১০ লক্ষ এবং অক্ষমতায় ৫ লাখ টাকা সুবিধা পাবেন।

×
  • CTVN