প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আইআইটি খড়্গপুরের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এলেন। এই উপলক্ষে তিনি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা করলেন। প্রধানমন্ত্রীর এই সফরের আগেই তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, পশ্চিমবঙ্গ আইআইটি খড়্গপুরের দেশ গঠনে, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনে এবং উদ্ভাবনে অবদানের জন্য অত্যন্ত গর্বিত। তিনি আরও জানান, এই ঐতিহাসিক মাইলফলকে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং প্রধানমন্ত্রীর এই সফর ফলপ্রসূ হোক, সেই আশা রাখেন।
উল্লেখ্য, ১৯৫১ সালে প্রতিষ্ঠিত আইআইটি খড়্গপুর দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতে কারিগরি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করেছে। পশ্চিমবঙ্গ সফরের পর প্রধানমন্ত্রী এরপর উত্তরপ্রদেশের লখনউয়ে পঞ্চম কৌশল দীক্ষান্ত সমারোহে অংশ নেবেন।