দু-ঘন্টার ব্যবধানে পরপর বিস্ফোরণ পঞ্জাবে। একটি জলন্ধরের বিএসএফ সদর দফতরের সামনে এবং অপরটি সেনা ক্যান্টনমেন্টের অদূরে হয়েছে বলে খবর সূত্রের। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়...
দু-ঘন্টার ব্যবধানে পরপর বিস্ফোরণ পঞ্জাবে। একটি জলন্ধরের বিএসএফ সদর দফতরের সামনে এবং অপরটি সেনা ক্যান্টনমেন্টের অদূরে হয়েছে বলে খবর সূত্রের। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নেপথ্যে সন্ত্রাসমূলক পরিকল্পনা রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মঙ্গলবার রাত থেকেই ঘটনা দুটোর তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে আচমকা বিএসএফের সদর দফতরের কাছে দাঁড়িয়ে থাকা স্কুটিতে বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা স্কুটিটা সেখানে দাঁড় করিয়ে গেল তা এখনও জানা যায় না। তবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। স্কুটারে কোনও বিস্ফোরক রাখা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জলন্ধরের পুলিস কমিশনার ধনপ্রীত কউর রনধওয়া জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও জঙ্গি কার্যকলাপ নয় এটি। অন্যদিকে বিস্ফোরণের দায় সমাজমাধ্যমে এসে স্বীকার করেছে খলিস্তান লিবারেশন আর্মি।
পুলিস সূত্রে আরও জানান হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পাশাপাশি স্কুটারের মালিককেও খুঁজে বার করার চেষ্টা শুরু হয়েছে। অন্যদিকে বিএসএফের সদর দফতরের বাইরে বিস্ফোরণের দু'ঘণ্টার মধ্যেই অমৃতসরে সেনাছাউনির বাইরেও বিস্ফোরণ হয়। যার জেরে সেনাছাউনির সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে।