ফের জম্মু-কাশ্মীরে শুরু গুলির লড়াই। রবিবার, জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে ছাত্রুর জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তাবাহিনীর। এদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ এক জঙ্গি। যদিও এখনও পর্যন্...
ফের জম্মু-কাশ্মীরে শুরু গুলির লড়াই। রবিবার, জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে ছাত্রুর জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তাবাহিনীর। এদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ এক জঙ্গি। যদিও এখনও পর্যন্ত সেনাবাহিনীর তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
জানা গিয়েছে, এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে ছত্রুর জঙ্গলে অভিযান চালায় সেনা এবং পুলিসের যৌথবাহিনী। ছাত্রুর জঙ্গলে ঢাকা এলাকায় দু'তিন জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে খবর পেয়েছিল সেনা। তারা জইশ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তারপরে সেখানে শুরু হয়। পাল্টা জবাব দেয় জঙ্গিরা।
এরপরই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেনার এনকাউন্টারে খতম করা হয়েছে এক জইশ জঙ্গিকে। তবে গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর কেউ আহত হননি। এখনও পর্যন্ত বাকি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। নিরাপত্তা বাহিনী এলাকাটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে যাতে জঙ্গিরা পালাতে না পারে।
প্রসঙ্গত, গত মাস থেকে এখনও পর্যন্ত ছাত্রু এলাকায় ছ’বারেরও বেশি সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে এক সেনা জওয়ান এবং এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর সেনা সূত্রে। চলতি মাসের শুরুতেই জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় এক জইশ-মহম্মদের এক শীর্ষস্থানীয় নেতা-সহ মোট দু’জন পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা।