হাড়হিম ঘটনা ভোপালে। থাপ্পড়ে বদলে কিশোরকে ৩০ সেকেন্ডে ২৭ বার ছুরির কোপ! দশম শ্রেণির পড়ুয়াকে নৃশংসভাবে কোপানোর অভিযোগ উঠল তারই দুই সহপাঠীর বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোরকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মার...
হাড়হিম ঘটনা ভোপালে। থাপ্পড়ে বদলে কিশোরকে ৩০ সেকেন্ডে ২৭ বার ছুরির কোপ! দশম শ্রেণির পড়ুয়াকে নৃশংসভাবে কোপানোর অভিযোগ উঠল তারই দুই সহপাঠীর বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোরকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার সেই দৃশ্যের একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।
এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরের এক স্নুকার ক্লাবের ভিতরে। হামলায় জখম কিশোর দশম শ্রেণির ছাত্র। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সকলে স্থানীয় একটি স্নুকার ক্লাবে বিলিয়ার্ড খেলতে যেত। কিছু দিন আগে ক্লাবেই সহপাঠীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিল আক্রান্ত কিশোর। সেই সময়ে দু’জনকে সে থাপ্পড় মারে। সেই ঘটনার বদলা নিতে অভিযুক্ত দু’জন কিশোরকে খুনের পরিকল্পনা করেছিল বলে অভিযোগ।
সিসিটিভি ফুটেজে যায়, দুই নাবালক ক্লাবের ভিতরে ঢুকতে দেখা যায়। তারপর ওই কিশোরকে টার্গেট করে এবং ঘিরে ফেলে। তারপর ছুরি হাতে শুরু হয় ঝড়ের গতিতে আক্রমণ। ৩০ মিনিটে ২৭ বার ধারাল ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। হামলার পর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় ওই আক্রান্ত কিশোরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এফআইআর রুজুর পর দুই অভিযুক্তকে আটক করা হলেও পরে নোটিস ধরিয়ে তাদের ছে়ড়ে দেওয়া হয়।