ভারতের কুর্সি কার! সাত দফা নির্বাচন শেষে প্রকাশিত হবে লোকসভা ভোটের ফলাফল। প্রত্যাবর্তন না পরিবর্তন, দিল্লির কুর্সিতে শাসক না বিরোধী? এই প্রশ্নের উত্তর মিলবে রাত পোহালেই। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হ...
ভারতের কুর্সি কার! সাত দফা নির্বাচন শেষে প্রকাশিত হবে লোকসভা ভোটের ফলাফল। প্রত্যাবর্তন না পরিবর্তন, দিল্লির কুর্সিতে শাসক না বিরোধী? এই প্রশ্নের উত্তর মিলবে রাত পোহালেই। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে যাবে ভোটগণনা। গোটা দেশের ৫৪৩টি আসনে গণনা হবে। এর মধ্যে রয়েছে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী, রাহুল গান্ধীর রায়বরেলি, ওয়েনাড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি। ৫৪৩টি লোকসভা আসনের পাশাপাশি ওডিশা এবং অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনেরও গণনা রয়েছে মঙ্গলবার। ২ জুন ঘোষণা হয়েছে সিকিম এবং অরুণাচল প্রদেশের ফলাফল।
পোস্টাল ব্যালট দিয়ে প্রথম গণনা শুরু হবে। পোস্টার ব্যালটের ক্ষেত্রে শুধুমাত্র একবারই OTP দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এ ছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কমিশন সূত্রে খবর, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। অশান্তি এড়াতে গণনাতেও কড়া নিরাপত্তা মোতায়েন
অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয় ১৯ এপ্রিল থেকে। এরপর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন মিলিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবার অপেক্ষা ফলাফলের। ইতিমধ্যেই গণনার তোড়জোড় সম্পন্ন করে ফেলে নির্বাচন কমিশন। এখন কেবলমাত্র EVM খোলার পালা।