মালদার মোথাবাড়িতে SIR-এর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখা ও হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত ৫২ জনের জামিন খারিজ করল এনআইএ বিশেষ আদালত। মূল অভিযুক্ত মোফাক্কেরুল-সহ বাকিদের পুনরায় জেল হেফাজতের নির্দেশ দে...
মালদার মোথাবাড়িতে SIR-এর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখা ও হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত ৫২ জনের জামিন খারিজ করল এনআইএ বিশেষ আদালত। মূল অভিযুক্ত মোফাক্কেরুল-সহ বাকিদের পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আগামী ১৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।
চলতি মাসের ১ তারিখ SIR-এর নথি যাচাইয়ের কাজে মোথাবাড়ির কালিয়াচক-২ ব্লক অফিসে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সাত বিচারক। অভিযোগ, সেখানেই তাঁদের গভীর রাত পর্যন্ত আটকে রেখে হেনস্থা করা হয়। মূলত বিবেচনাধীন নাম বাতিলের জেরেই বিচারকদের উপর হামলে পড়ে উত্তেজিত জনতা। পরে এই ঘটনা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর আদালতের নির্দেশেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ বিশেষ আদালত। যদিও এনআইএ তদন্ত শুরু করার আগেই রাজ্য পুলিসের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হয়েছিলেন মোফাক্কেরুল।
আজ, বৃহস্পতিবার অভিযুক্তদের জামিনের আবেদন জানান হলে তা খারিজ করে দেয় আদালত। উল্টে আগামী ১৩ মে পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই দিনই হবে পরবর্তী শুনানি।