একটানা প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে স্তব্ধ শ্রীলঙ্কা। সেই সঙ্গেই আবার দোসর হয়েছে ভূমিধস। এখনও পর্যন্ত এই দুর্যোগে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন আরও ৩৪। ফলে মৃতের স...
একটানা প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে স্তব্ধ শ্রীলঙ্কা। সেই সঙ্গেই আবার দোসর হয়েছে ভূমিধস। এখনও পর্যন্ত এই দুর্যোগে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন আরও ৩৪। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এই অবস্থায় প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে 'অপারেশন সাগর বন্ধু' শুরু করল ভারত সরকার।
গত সপ্তাহ থেকেই বিগড়োতে শুরু করেছিল শ্রীলঙ্কার আবহাওয়া। দফায় ডাফি বৃষ্টি ও তার পরবর্তী ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। নষ্ট হয়েছে রাস্তা ঘাট, ভেঙেছে বাড়িঘর, দোকান-পাট। গত বৃহস্পতিবার আরও জটিল হতে শুরু করে পরিবেশ। একটানা ভারী বর্ষণে পথঘাট জলের তলায় চলে যায়। ঘরবাড়ি, খেত, রাস্তা সবই ডুবে যায়। তার মধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আকাশে ঘূর্ণিঝড় দিতওয়া পুঞ্জীভূত হতে শুরু করে। যার প্রভাবাবে প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয় শ্রীলঙ্কায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় দেশের পূর্ব ও মধ্য অংশ।
এই পরিস্থিতিতে পর্যাপ্ত ত্রাণ পাঠিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। গতকাল, শুক্রবার শ্রীলঙ্কার প্রাকৃতিক দুর্যোগ ও তার জেরে একধুকে মানুষের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, 'ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। দুর্যোগের জেরে আহত, ঘরছাড়া মানুষদের দ্রুত সুস্থতা কামনা করি। 'অপারেশন সাগর বন্ধু' অভিযানে নেমেছে ভারত। জলসীমার সব চেয়ে কাছে থাকা প্রতিবেশী রাষ্ট্রে ইতিমধ্যেই প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ভারত। আমরা আরও ত্রাণ ও সহযোগিতা পাঠাতে প্রস্তুত। শ্রীলঙ্কার বিপদে ভারত সর্বক্ষণ পাশে আছে। প্রয়োজনে ভারতের তরফে আরও ত্রাণ সামগ্রী ভবিষত্যে পাঠান হবে বলেও জানিয়েছেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিকূল জায়গা থেকে প্রায় ৪৩,৯৯১ জনকে উদ্ধার করে বিভিন্ন নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এছাড়াও প্রকৃতির বিরূপ রোষ পড়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দক্ষিণপূর্ব এশীয় দেশগুলির উপরেও। সেখানেও শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।