ক্রমেই জটিল হচ্ছে ইরান, ইজরায়েল এবং আমেরিকার ত্রিমুখী যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা প্রত্যাঘাতে বাড়ছে ক্ষোভের আগুন। এমতাবস্থায় পশ্চিম এশিয়ার বহু দেশে আটকে পড়েছেন শতাধিক ভারতীয়। যাদের মধ্যে রয়েছেন বহু ...
ক্রমেই জটিল হচ্ছে ইরান, ইজরায়েল এবং আমেরিকার ত্রিমুখী যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা প্রত্যাঘাতে বাড়ছে ক্ষোভের আগুন। এমতাবস্থায় পশ্চিম এশিয়ার বহু দেশে আটকে পড়েছেন শতাধিক ভারতীয়। যাদের মধ্যে রয়েছেন বহু পড়ুয়াও। এবার তাঁদের নিরাপদে দেশে ফেরাতে তৎপর হল নয়া দিল্লি। কিন্তু কীভাবে ফিরিয়ে আনা হবে তাঁদের দেশে তা নিয়ে এখনও জারি জল্পনা।
এই বিষয়ে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী একটি বিবৃতিতে বলেন, 'যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। সংশ্লিষ্ট দূতাবাসের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। নিরাপদে তাদের ফিরিয়ে আনা হবে।' আজ এই একই আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন, যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আটকে পড়া ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনবে ভারত।
প্রসঙ্গত, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করে তেহরান। হামলা চালান হয় কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহী-সহ একাধিক দেশে। এমনকি বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয় বলে দাবি করেছে সে দেশের প্রশাসন।