মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। বহু ভারতীয় আটকে পড়েছেন ইরান, দুবাই-সৌদি আরবে। পাশাপাশি বহু বিদেশি নাগরিকও আটকে পড়েছেন ভারতে। হামলা-পাল্টা হামলায় রাতারাতি বন্ধ করে দেওয়া হয়ে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। বহু ভারতীয় আটকে পড়েছেন ইরান, দুবাই-সৌদি আরবে। পাশাপাশি বহু বিদেশি নাগরিকও আটকে পড়েছেন ভারতে। হামলা-পাল্টা হামলায় রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমা। এর প্রভার পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ বিভিন্ন দেশের উড়ান সংস্থার পরিষেবা বিঘ্নিত হয়েছে। বিদেশি পর্যটকদের সাহায্যের আশ্বাস দিয়েছে নয়াদিল্লি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দুবাইগামী ফ্লাইট এমিরেটস, কলকাতা থেকে দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান, কলকাতা থেকে আরবিয়ার বিমান, এবং কলকাতা থেকে আবু ধাবীগামী ইথিয়াদ এয়ার ওয়েসের বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে যাত্রীদের আগাম কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের।
উদ্ভূত পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর পাশাপাশি এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ়, ইবেরিয়া এক্সপ্রেস, জাপান এয়ারলাইন্স, লুফথহান্সা, এলওটি এয়ারলাইন্স, নরওয়েজিয়ান এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, ভার্জিন অ্যাটলান্টিক, এয়ার আলজিরি, স্ক্যানডেনেভিয়ান এয়ারলাইন্স, উইজ় এয়ার, পেগাসাস এয়ারলাইন্স, আইটিএ এয়ারওয়েজ়ের মতো উড়ান সংস্থাগুলি পশ্চিম এশিয়ার উপর দিয়ে বিমান আপাতত বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।