ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। নিয়ন্ত্রণে হারিয়ে গভীর খাদে উল্টে পড়ে যাত্রীবোঝাই বাস। ঘটনাটি ঘটেছে অন্দ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায়। শুক্রবার ভোরের এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়ে...
ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। নিয়ন্ত্রণে হারিয়ে গভীর খাদে উল্টে পড়ে যাত্রীবোঝাই বাস। ঘটনাটি ঘটেছে অন্দ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায়। শুক্রবার ভোরের এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের।
স্থানীয় সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের চিত্তুর থেকে তেলেঙ্গানায় যাচ্ছিল বাসটি। চালক-সহ মোট ৩৭ জন যাত্রী ছিলেন তাতে। কিন্তু ভোরের দিকে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে খাদে। ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যতাজনিত অসুবিধার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও প্রথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনার পরেই স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়। খবর দেওয়া হয় পুলিসে। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদের পাঠান হয় ময়নাতদন্তের জন্যে।
ইতিমিধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে একটি পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। এছাড়াও মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।