বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতাদের ছাপিয়ে রেকর্ড গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কীভাবে? জানা যাচ্ছে, ইনস্টাগ্রামে তাঁর অনুগামীদের সংখ্যা ১০ কোটি ছুঁয়েছে। ফলে ডিজিট্যাল দুনিয়ায় তিনিই প্রথম ...
বিশ্বের সমস্ত রাষ্ট্রনেতাদের ছাপিয়ে রেকর্ড গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কীভাবে? জানা যাচ্ছে, ইনস্টাগ্রামে তাঁর অনুগামীদের সংখ্যা ১০ কোটি ছুঁয়েছে। ফলে ডিজিট্যাল দুনিয়ায় তিনিই প্রথম রাষ্ট্রনেতা হিসাবে নজির গড়লেন যার অনুগামী সংখ্যা রেকর্ড ভাঙ্গল।
বরাবরই ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তার শিখরে থাকেন নরেন্দ্র মোদী। প্রথম ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। তারপর থেকেই প্রধানমন্ত্রীর ডিজিটাল অনুগামী বেড়েছে হুহু করে। এমনকি জনপ্রিয়তার নিরিখে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন। বর্তমানে ট্রাম্পের অনুগামীর সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ। যেখানে মোদীর অনুগামী সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে।
ফলে দেশ হোক বা বিদেশ, মোদীর জনপ্রিয়তা যে যুবসমাজের মধ্যে বেশ জনপ্রিয় তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে দেশের বহু রাজনৈতিক নেতাদের পিছনে ফেলে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি বেশ কিছু বলি তারকার অনুগামী সংখ্যাকেও টেক্কা দিয়েছে মোদীর অনুগামী সংখ্যা। জাতীয় স্তরে প্রধানমন্ত্রীর পরেই জনপ্রিয়তার তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর অনুগামী সংখ্যা ১ কোটি ৬১ লক্ষ। এরপরে রয়েছেন কনফারেস নেতা রাহুল গান্ধী।