গুজরাত উপকূলে সন্দেহভাজন ইরানি ট্রলার। আচমকা ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে, ট্রলারে থাকা চারজনকে আটক করা হয়েছে বলে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ কার্টন সিগারেট। যার বাজা...
গুজরাত উপকূলে সন্দেহভাজন ইরানি ট্রলার। আচমকা ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে, ট্রলারে থাকা চারজনকে আটক করা হয়েছে বলে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ কার্টন সিগারেট। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
উপকূলরক্ষা বাহিনী জানিয়েছে, গত শনিবার দ্বারকা উপকূলের কাছে নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহভাজন একটি ট্রলারের গতিবিধি নজরে পড়ে। তারপর সেটিকে ঘিরে তল্লাশি শুরু হয়। সেই সময় বিদেশি সিগারেটের ২০০টি কার্টন উদ্ধার হয়। যার বাজার মূল্য পাঁচ কোটি টাকা। সঙ্গে ট্রলারে থাকা চারজনকে আটক করা হয়েছে। যা বেআইনিভাবে পাচার হচ্ছিল বলে অভিযোগ।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাজ্যের সন্ত্রাসদমন শাখা (এটিএস) এবং উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ইরানের দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছিল গুজরাত উপকূল থেকে। তাঁদের নৌকা থেকে ২০০ কেজি মাদক উদ্ধার হয় বলে জানা গিয়েছে। সেই ঘটনার কয়েক দিনের মধ্যে আবার ইরানের ট্রলার আটক হওয়ায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।