সাম্প্রতিক সময়ে ইন্ডিগো বিপর্যয়ের জেরে ভোগান্তির শিকার হয়েছে বহু যাত্রী। বিগত কিছুদিন ধরেই ইন্ডিগোর বিমান বিপর্যয়ের ঠিক এমনই ছবি সামনে আসে। যা নিয়ে উড়ান সংস্থার বিরুদ্ধে আগেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলে...
সাম্প্রতিক সময়ে ইন্ডিগো বিপর্যয়ের জেরে ভোগান্তির শিকার হয়েছে বহু যাত্রী। বিগত কিছুদিন ধরেই ইন্ডিগোর বিমান বিপর্যয়ের ঠিক এমনই ছবি সামনে আসে। যা নিয়ে উড়ান সংস্থার বিরুদ্ধে আগেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন যাত্রীরা। এমন বিপর্যয়ের পরই বিমান সংস্থাগুলি নিজেদের মতন করে ভাড়া ঠিক করছিল বলেই অভিযোগ। তবে যাত্রীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট একটি ভাড়া ঠিক করে দেয় কেন্দ্র। সূত্রের খবর, এই আবহে লোকসভায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু জানালেন, 'একটি জিনিস মানতেই হবে। যে অস্থির ও জরুরীকালীন পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর ক্ষমতা থাকলেও সারা বছর ধরে কখনই বিমান ভাড়া ঠিক করা সম্ভব নয় কেন্দ্রের পক্ষে।'
জানা গিয়েছে, সম্প্রতি ইন্ডিগোর তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে যাত্রীদের ক্ষতিপূরণে আরও বড়সড় ঘোষণা করেছে ইন্ডিগো। গত ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে যে সমস্ত যাত্রী বিমান বিভ্রাটের সমস্যায় পড়েছে ১০ হাজার টাকা অবধি ছাড় দেওয়া হবে। প্রায় ১০ হাজার টাকা অবধি ভাউচার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে, 'আগামী এক বছরের মধ্যে ইন্ডিগোর বিমানে যদি কোনও ব্যক্তি টিকিট কাটে সেই ক্ষেত্রে এই ভাউচারের মধ্যে দিয়ে ছাড় পাওয়া যাবে। অবশ্যই টিকিটের দামের ক্ষেত্রে সেই ছাড় মিলবে। তবে সমস্ত যাত্রীদের ক্ষেত্রে এই ছাড় মিলবে না।'
প্রসঙ্গত, সম্প্রতি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু স্পষ্ট জানিয়েছেন, 'বিগত কয়েকদিনে একাধিক বিমান বাতিল করা হয়েছে। যার কারণে বহু যাত্রী হয়রানির শিকার হয়েছেন। বিপাকে পড়েছেন। অথচ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছিল। শুধু তাই নয়। সেই সঙ্গে পাইলটদের পর্যাপ্ত ছুটির ব্যবস্থাও করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। গোটা পরিস্থিতিকে আমরা যে একেবারে সহজ ভাবে নিচ্ছি , এমনটা একেবারে নয়। আমি বলছি, এই বিষয়ে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হবে যা বিমানসংস্থা গুলির কাছে অন্তত বড় উদাহরণ হয়ে দাঁড়াবে।'