বিয়ের বিষয় নিয়ে শুরু হয় কথাকাটি! তারপরেই তা চরমে পৌঁছয়। টানা তিন দিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, প্রেমিকার যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন...
বিয়ের বিষয় নিয়ে শুরু হয় কথাকাটি! তারপরেই তা চরমে পৌঁছয়। টানা তিন দিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, প্রেমিকার যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়। হাড়হিম ঘটনা ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। বর্তমানে গুরুগ্রামের হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা।
জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী ত্রিপুরার বাসিন্দা হলেও পড়াশোনার সূত্রে গুরুগ্রামে থাকতেন। সেখানেই সামাজিকমাধ্যমে শিবমের সঙ্গে পরিচয় হয়। তারপর শুরু হয় প্রেমালাপ। পরিচয়ের কিছু দিনের মধ্যেই তাঁরা লিভ-ইন শুরু করেন। বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের। অভিযোগ, বিয়ে নিয়ে আলোচনার সময় দু'জনের মধ্যে ঝামেলা হয়। শুরু হয় প্রেমিকার উপর নৃশংস অত্যাচার।
পুলিস সূত্রে খবর, অভিযোগপত্রে তরুণীর বয়ান অনুযায়ী, বচসা চলাকালীন কাঁচের বোতল ও মাটির পাত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এমনকি দেওয়ালে মাথা ঠুকে দেওয়ার পাশাপাশি তাঁর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।