জলে ভাসছে কয়েক-শো আস্ত এলপিজি সিলিন্ডার! মহারাষ্ট্রে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিরাট এলাকা জুড়ে। কার্যত জলের তলায় রাস্তা ও রেল লাইন। এই অবস্থায় গৃহস্থালির কাজে ব্যবহৃত একাধিক এলপ...
জলে ভাসছে কয়েক-শো আস্ত এলপিজি সিলিন্ডার! মহারাষ্ট্রে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিরাট এলাকা জুড়ে। কার্যত জলের তলায় রাস্তা ও রেল লাইন। এই অবস্থায় গৃহস্থালির কাজে ব্যবহৃত একাধিক এলপিজি সিলিন্ডার ভেসে গেল জলের তোড়ে। আর সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে কার্যত উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসনও।
🚨 Maharashtra Floods
According to local reports nearly 3,000 HPCL LPG cylinders were swept into the Patalganga River after floodwaters damaged the boundary wall of the bottling plant in Panvel, Raigad.
Villagers were seen collecting cylinders near Kharpada Bridge. Authorities… pic.twitter.com/EvvK3vybVi
— contentkikamii (@contentkikamii) July 8, 2026
জানা যাচ্ছে, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি রায়গড় জেলার পানভেল ব্লকের। সেখানে এইচপিসিএলের একটি এলপিজি বটলিং প্ল্যান্ট রয়েছে। সেখানেই অতি বৃষ্টির জেরে ভেসে গিয়েছে প্রায় হাজার তিনেক রান্নার গ্যাসের সিলিন্ডার। প্ল্যান্ট কতৃপক্ষের ধারণা, ভেসে সিলিন্ডার গুলোর মধ্যে বেশ কিছু খালি থাকলেও অধিকাংশই ছিল ভর্তি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল স্রোতের টানে একের পর এক সিলিন্ডার নদীর জলে ভেসে যাচ্ছে। যা দেখে উদ্বেগ প্রকাশ করেছে রায়গড় জেলা প্রশাসন। কারণ একদিকে যেমন জ্বালানি অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছে। তেমনই বড় রকমের দুর্ঘটনার আশঙ্কাও করা হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দফতরগুলিকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
মধ্যেপ্রাচ্যে যুদ্ধের জেরে টানা কয়েক মাস জ্বালানি সংকট দেখা দিয়েছিল দেশ জুড়ে। এমনকি বিশ্ববাজারে লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দামও। এই আবহে ইরান ও আমেরিকার তরফে সাময়িক স্বস্তির খবর এলেও, ফের হামলা পালটা প্রত্যাঘাত শুরু হয়েছে তাদের মধ্যে। এই অবস্থায় হরমুজ বন্ধ হওয়ারও আশঙ্কা থাকছে। এমতাবস্থায় এলপিজি অপচয় কার্যত চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ নাগরিকের কপালে।