SIR শুনানিতে এবার ডাক পেলেন ভারতের নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ। এই ঘটনায় নিজের সমাজমাধ্যমে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছন প্রাক্তন অ্যাডমিরাল। অন্যদিকে কেন প্রাক্তন নৌসেনা প্রধ...
SIR শুনানিতে এবার ডাক পেলেন ভারতের নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ। এই ঘটনায় নিজের সমাজমাধ্যমে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছন প্রাক্তন অ্যাডমিরাল। অন্যদিকে কেন প্রাক্তন নৌসেনা প্রধানকেও SIR শুনানির নোটিশ ধরাল কমিশন? এই নিয়ে বিতর্কের ঝড় শুরু হয়েছে। এই আবহে কী কারণে প্রাক্তন নৌসেনা প্রধানকে SIR-এর নোটিশ দেওয়া হয়েছে তা জানিয়ে মুখ খুলল কমিশন।
এই বিষয়ে প্রাক্তন নৌসেনা প্রধানের এলাকার দায়িত্বপ্রাপ্ত ERO মেডোরা এরমোমিল্লা ডি’কোস্টা বলেছেন, 'এনুমারেশন ফর্মটি খতিয়ে দেখা গিয়েছে সেখানে পূর্ববর্তী SIR সম্পর্কিত তথ্য যেমন ভোটারের নাম, এপিক নম্বর, আত্মীয়ের নাম, বিধানসভা কেন্দ্রের নাম এবং নম্বর, অংশ নম্বর এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর ইত্যাদির কোন উল্লেখ নেই। ফলে বিএলও অ্যাপ এনুমারেশন ফর্ম এবং বিদ্যমান ভোটার তালিকার সঙ্গে সংযোগস্থাপন করতে পারেনি। কারণ, তার জন্য দরকার শনাক্তকরণের প্রয়োজনীয় তথ্য। যেগুলোর কোনটাই ছিল না।'
অন্যদিকে সিরের নোটিশ পেতেই ক্ষোভে ফেঁটে পড়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। কমিশনকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছনে, 'আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, প্রথমত SIR ফর্ম থেকে যদি প্রয়োজনীয় তথ্য না পাওয়া যায় তাহলে ফর্ম সংশোধন করতে হবে। দ্বিতীয়ত, BLO তিনবার আমাদের বাড়িতে এসেছিলেন তিনি তখনই বাড়তি তথ্যগুলো জিজ্ঞাসা করতে পারতেন। তৃতীয়ত, আমাদের স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৮২ বছর এবং ৭৮ বছর। বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে শুনানিতে ডাকা হয়েছে আমাদের, তাও আলাদা দুই দিনে।'