শনিবার ফলতায় প্রথম জনসভা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর তার আগেই পুলিসের জালে গ্রেফতার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ সাইদুল খান। ধৃতের বিরুদ্ধে খানের হুমকি, মারধর-সহ একাধিক দায়ের হয়েছে ফলটা থানায়। সেই অভিয...
শনিবার ফলতায় প্রথম জনসভা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর তার আগেই পুলিসের জালে গ্রেফতার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ সাইদুল খান। ধৃতের বিরুদ্ধে খানের হুমকি, মারধর-সহ একাধিক দায়ের হয়েছে ফলটা থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই সাইদুল'কে গ্রেফতার করেছে পুলিস। ফলতায় আসন্ন নির্বাচনের আগে এই গ্রেফতারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কেউ কেউ।
মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর শনিবার প্রথম জনসভা করবেন শুভেন্দু অধিকারী। আগামী ২১মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে, এই কেন্দ্রটিকেই বেছে নেওয়া হয়েছে জনসভা করার জন্য। মনে করা হচ্ছে, আজকের এই জনসভা থেকে ভয়মুক্ত ভোটদানের বার্তা ও এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দিতে পারেন মুখ্যমন্ত্রী।
এমতাবস্থায় জাহাঙ্গীর খান ঘনিষ্ঠের গ্রেফতারি উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। সূত্রের খবর, ধৃত সাইদুর ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদে ছিলেন। জাহাঙ্গীরের ডান হাত হয়ে কাজ করতেন। এলাকায় একাধিক অপরাধমূলক কাজের সঙ্গেও তাঁর যোগ রয়েছে বলে দাবি সূত্রের। সম্ভবত সেই কারণেই, ফলটা নির্বাচনের আগে অভিযুক্তকে জেলবন্দি করল পুলিস।