মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। আজই সংসদের বিশেষ অধিবেশনে পেশ হতে চলেছে এই বিল। নারী ক্ষমতায়নের জন্য এক ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হতে চলেছে, বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রীর।আজ লোকসভায় পেশ করা ...
মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। আজই সংসদের বিশেষ অধিবেশনে পেশ হতে চলেছে এই বিল। নারী ক্ষমতায়নের জন্য এক ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হতে চলেছে, বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রীর।
আজ লোকসভায় পেশ করা হবে তিনটি বিল। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। মহিলা আসন সংরক্ষণে সমর্থন বজায় রেখেও ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে প্রথমে বক্তব্য রাখতে পারেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এর পরে বক্তব্য রাখতে পারেন প্রতিমা মণ্ডল এবং জুন মালিয়া। বিরোধী শিবিরের দাবি, সরকারের কাছে নেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা, সহজেই প্রতিহত করা হবে ডিলিমিটেশন কেন্দ্রীক সংবিধান সংশোধন বিলকে। তৃণমূল কংগ্রেসের তরফে লোকসভায় উপস্থিত থাকতে পারেন ২০ জন দলীয় সাংসদ।