মোগল সম্রাট বাবরের নামে কোনও ধর্মীয় স্থাপত্য কোনোভাবেই প্রস্তুত করা যাবে না। এই মর্মে দাবি তুলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জমা পড়েছিল। কিন্তু আজ, শুক্রবার সেই আবেদন শুনতেই ...
মোগল সম্রাট বাবরের নামে কোনও ধর্মীয় স্থাপত্য কোনোভাবেই প্রস্তুত করা যাবে না। এই মর্মে দাবি তুলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জমা পড়েছিল। কিন্তু আজ, শুক্রবার সেই আবেদন শুনতেই রাজিই হল না সুপ্রিম কোর্ট। ফলে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হন আবেদনকারীর আইনজীবী।
সম্প্রতি তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করতে উদ্যত হয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। এদিন আবেদনকারীর তরফে এই প্রসঙ্গটি জানিয়ে আপত্তি প্রকাশ করা হয়। তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সেই সংক্রান্ত আবেদন শুনতেই চাননি বলে খবর সূত্রের। উল্টে এই সংক্রান্ত নির্দেশ সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রকে দেওয়ার আর্জিও জানান হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের শিল্যানাস করেছেন হুমায়ুন কবীর। এরপরেই 'জনতা উন্নয়ন পার্টি' নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনীতিতে বিতর্কও শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। নির্বাচনের আগে সংখ্যালঘু শ্রেণীর 'মন জয়' করতেই এই পন্থা অবলম্বন করা হয়েছে দাবি তুলেছেন রাজনৈতিকদের একাংশ।