জম্মু-কাশ্মীরে একের পর এক তেলের ট্যাঙ্কারে আগুন। কার্যত ভস্মিভুত দুটি ট্যাঙ্কার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। তবে কীভাবে ঘটে গেল এত বড় বিপত্তি তা এখনও জানা যায়নি। স্থানীয় স...
জম্মু-কাশ্মীরে একের পর এক তেলের ট্যাঙ্কারে আগুন। কার্যত ভস্মিভুত দুটি ট্যাঙ্কার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। তবে কীভাবে ঘটে গেল এত বড় বিপত্তি তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, ট্রান্সপোর্ট নগরে আরটিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
জানা যাচ্ছে, একসঙ্গে পর পর তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় হুলস্থুল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় থানা ও দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিস ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এরপর শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ওই বিধ্বংসী আগুন বশে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, যে জায়গায় তেলের ট্যাঙ্কার গুলোয় আগুন লাগে, তার কিছুদূরেই রয়েছে ঘিঞ্জি এলাকা। ফলে স্বাভাবিক ভাবেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা তৈরি হয়। এরপরেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিস। নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় স্থানীয়দের। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যায় পুলিস। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মিভুত হয়ে যায় দুটি ট্যাঙ্কার। কিন্তু যে প্রশ্নটা থেকেই যাচ্ছে, তা হল দাঁড়িয়ে থাকা গাড়িতে কীভাবে আগুন লাগল। নেপথ্যে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।