বর্তমানে যুবসমাজের সবচেয়ে বড়ো সমস্যা হল 'বেকারত্ব'। দিনের পর দিন রাজ্যে বেকারত্বের বাড়বাড়ন্ত যেন বেড়েই চলেছে। এ দেশের বহু ছেলে-মেয়ে উচ্চ শিক্ষিত হওয়ার পরেও নিজেদের পছন্দমাফিক চাকরি পান না। আবার অন...
বর্তমানে যুবসমাজের সবচেয়ে বড়ো সমস্যা হল 'বেকারত্ব'। দিনের পর দিন রাজ্যে বেকারত্বের বাড়বাড়ন্ত যেন বেড়েই চলেছে। এ দেশের বহু ছেলে-মেয়ে উচ্চ শিক্ষিত হওয়ার পরেও নিজেদের পছন্দমাফিক চাকরি পান না। আবার অনেকের ভুরি ভুরি ডিগ্রী থাকা সত্ত্বেও জোটে না কোনও চাকরি। এবার সমাজের বেকারত্বদের কথা মাথায় তৈরী হল সরস্বতী পুজো থিম। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি।
সরস্বতী পুজোয় বাধা, সরস্বতী পুজোয় মূর্তি ভাঙচুর এ তো না হয় বঙ্গের বর্তমান পরিস্থিতি। কিন্তু যে পরিস্থিতি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কোথাও গিয়ে সে পরিস্থিতি কি আমাদের পিছু ছাড়বে এমন প্রশ্নের সামনেই দাঁড় করিয়ে দিল বীরভূম রণপুর সিউড়ির সরস্বতী পূজার প্যান্ডেল। প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ক্লাস, ডিগ্রি, এবং যে পিরামিডের ক্লাস এবং ডিগ্রী রাখা হয়েছে সেই পিরামিডের একেবারে উপরে রাখা হয়েছে বেকারত্ব। অর্থাৎ এই প্যান্ডেলে বার্তা দিচ্ছে সমস্ত পড়াশোনা করেও বেকারত্বই ভবিতব্য।
বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের দেবী হলে মা সরস্বতী। এই দিনটির জন্যে বছরভর অপেক্ষা করে থাকেন সকলে। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। পড়াশোনা, নাচ, গান-বাজনার সঙ্গে যারা যুক্ত তাঁদের কাছে মা সরস্বতীর পুজো আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পুজো প্যান্ডেলের মাধ্যমে তৈরী হল এক অনবদ্য থিম। সেখান থেকেই বোঝা যাচ্ছে বেকারত্বের অবস্থা। আমাদের দেশের মধ্যে এমনও কিছু রাজ্য রয়েছে যেখানে শিক্ষিত যুব সম্প্রদায়কে বেকারত্বের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে।