বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের পরিসখ্যান। এবার খোদ মন্ত্রী গড়ে ভাঙন ঘাসফুলের অন্দরে। তবে এই দল ছেড়ে এ রাজ্যের কোনও বিরোধী দলে নয়, রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মি...
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের পরিসখ্যান। এবার খোদ মন্ত্রী গড়ে ভাঙন ঘাসফুলের অন্দরে। তবে এই দল ছেড়ে এ রাজ্যের কোনও বিরোধী দলে নয়, রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধানসভা এলাকা থেকে মিমে যোগদান কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শাসক শিবিরে। তবে শুধু ঘাসফুল শিবির থেকেই নয়, আইএসএফ ও বামফ্রন্ট থেকেও এনেকেই যোগ দিয়েছেন মিমে।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মিম পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এরপরই তৃণমূল ও আইএসএফ থেকে প্রায় ৩০ জন মিমে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিমের জেলা সভাপতি উম্মেদ আলি খান, জেলা সহ সভাপতি হায়দার আলি, হরিরামপুর ব্লক নেতা মেহেদী হাসান সহ একাধিক নেতৃত্ব। যদিও রাজ্যের শাসকদলের দাবি, তৃণমূল থেকে তেমন কেউ মিমে যোগদান করেননি।
ফলে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো আসাদউদ্দিন ওয়াইসির দল মিম।২৬- এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে কোমর বেঁধে ভোট ময়দানে নেমেছে সর্ব ভারতীয় দল অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীন অর্থাৎ মিম পার্টি ।
হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। তবে গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম। কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন এবার তাদের নজর বাংলার শতাধিক আসনে।