পাহাড়ে শিক্ষার হালহকিকৎ খতিয়ে দেখতে মঙ্গলবার পাহাড়ে প্রশাসনিক বৈঠক সেরেছেনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হন...
পাহাড়ে শিক্ষার হালহকিকৎ খতিয়ে দেখতে মঙ্গলবার পাহাড়ে প্রশাসনিক বৈঠক সেরেছেনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি যা পরিসংখ্যান দেন তাতে স্পষ্ট পাহাড়ে কমছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা। তবে কি তাই নিয়ে চিন্তিত মধ্যশিক্ষা পর্ষদ? আর তা কি পাহাড়ে শিক্ষার পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত স্বয়ং পর্ষদ সভাপতি?
তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় জানান দার্জিলিং হিল এরিয়ায় পরীক্ষার্থীদের সংখ্যা কমেছে, তবে মেন ল্যান্ড যেমন শিলিগুড়িতে ৪ হাজারের মত বেড়েছে পরীক্ষার্থীদের সংখ্যা। যদিও সার্বিকভাবে দার্জিলিং জেলায় বেড়েছে পরীক্ষার্থার সংখ্যা, তবুও কয়েকটি ডিভিশনে প্রায় ২০০ জন পরীক্ষার্থী কমায় উদ্বেগও বেড়েছে।
পর্ষদ সভাপতির দাবি পরাক্ষার্থী কমার পরিসংখ্যান কম হলেও এই বিষয়ে তিনি পাহাড়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং কেন পরীক্ষার্থীর সংখ্যা কমছে , বা এই সমস্য কিভাবে সমাধান করা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন।
এর পাশাপাশি প্রশাসনিক বৈঠকে উঠে আসে আগামী মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশ ও নির্দেশিকার প্রসঙ্গ। তিনি জানান ২০২৫ এর সাফল্যের পর ২৬ এও পাহাড়ে সুষ্ঠভাবেই ববে মাধ্যমিক পরীক্ষা।
পাহাড়ে ঠান্ডায় যে সকল কেন্দ্রে হিটারের প্রয়োজন হয় সেই"স্কুলগুলোকে বলা হয়েছে আগে থ্রি ফেজ লাইন নেওয়ার জন্য। লাইন নিয়ে প্রশাসনকে জানালেই প্রশাসন হিটারের ব্যাবস্থা করে দেবে বলে দাবি পর্ষদ সভাপতির৷ অন্যদিকে অভয়ারণ্য লাগোয়া এলাকাগুলোতে "গত বছরের তুলনায় ব্যাবস্থাপনা আরও ভালো করা হবে , অর্থাৎ আগত মাধ্যমিক পরীক্ষার ব্যাবস্থাপনায় কোন ঘাটতি থাকবে না ।" এমনটাই আশ্বাস পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়ের।
হিল এরিয়ার পাশাপাশি সমতলের পরীক্ষাকেন্দ্র গুলো নিয়ে তিনি জানান , "গতবছর শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে। এবছরও তাই হবে বলে আশাবাদী। বিভিন্ন স্কুল গুলো নিজেরাই মেটাল ডিটেক্টর কিনে নিচ্ছে। শিক্ষক শিক্ষিকারাই পরীক্ষার্থীদের পরীক্ষা করছে৷ এছাড়াও প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে যাতে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে প্রবেশ না করে৷ পরীক্ষার্থীদের মধ্যেও সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। এবারেও সিসিটিভি থাকছে প্রায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই।"
এভাবেই ২৬ এর মাধ্যমিক পরীক্ষা যাতে সর্বাঙ্গসুন্দর হয় সে বিষয়ে পর্ষদ সমস্ত দিকে সজাগ নজর রাখছে বলেই দাবি পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর উদ্যোগে পাহাড়ে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে কিনা এখন সেটাই দেখার।