পড়াশোনা বা কর্মসূত্রে অনেকেই বাড়ির বাইরেই থাকেন। কেউ হোস্টেল, তো কেউ আবার পিজি বা ঘর ভাড়া করে থাকে। ঘর কিংবা জায়গার উপর নির্ভর করে সেই ভা়ড়া। কিছু ক্ষেত্রে আবার একজন থাকার হিসেবে ছোট ঘর বেছে নেওয়া ...
পড়াশোনা বা কর্মসূত্রে অনেকেই বাড়ির বাইরেই থাকেন। কেউ হোস্টেল, তো কেউ আবার পিজি বা ঘর ভাড়া করে থাকে। ঘর কিংবা জায়গার উপর নির্ভর করে সেই ভা়ড়া। কিছু ক্ষেত্রে আবার একজন থাকার হিসেবে ছোট ঘর বেছে নেওয়া হয়। তাতেই ভাড়া কম হলেও খুবই অসুবিধার মধ্যেই থাকতে। সম্প্রতি, সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর একটি ভাড়ার ঘর ঘুরিয়ে দেখাচ্ছেন এক যুবক। ঘরটি কতটা ছোট সেটাই দেখাচ্ছে ওই যুবক। সেখানে দেখা যায়, তাঁর দুই হাত প্রসারিত করলে যতটুকু জায়গা হয়, ঘরটিও ঠিক ততটাই চওড়া। একটা হাত একটা পা প্রসারিত করলে যতটুকু হয়, ততটাই লম্বা ওই ঘর। ঘরের ভিতর জায়গা এতটাই কম যে দুজন শোবার জায়গাও নেই। সেই ঘরের সঙ্গে যুক্ত রয়েছে একটি বারান্দাও। সেটাও ভীষণ ছোট।
কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় হল, এতটুকু একটা ঘরের ভাড়া নাকি ২৫ হাজার টাকা। যা শুনেই কার্যত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ভিডিয়োতে ওই যুবক মজা করে বলেন, এই ধরনের ঘর বেশ সাশ্রয়ী। কোনও জিনিসপত্র রাখার জায়গা নেই বলে কিছুই কিনতে হয়না। এমনকি গার্লফ্রেন্ডকে নিয়ে এলেও পালা করে শুতে হবে। গার্লফ্রেন্ড শুয়ে পড়লে বয়ফ্রেন্ডকে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ দুজন একসঙ্গে শুতে পারবেন না।