শুক্র সকালে প্রকাশিত হল ২০২৬ মাধ্যমিকের ফলাফল। অন্যান্য বারের মত এবারও পাশের হার যথেষ্ট ভালো। বিশেষ করে জেলার পড়ুয়ারাদের প্রাপ্ত নম্বর এবার চোখে পড়ার মত। গত ২ ফেব্রুয়ারি এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হ...
শুক্র সকালে প্রকাশিত হল ২০২৬ মাধ্যমিকের ফলাফল। অন্যান্য বারের মত এবারও পাশের হার যথেষ্ট ভালো। বিশেষ করে জেলার পড়ুয়ারাদের প্রাপ্ত নম্বর এবার চোখে পড়ার মত। গত ২ ফেব্রুয়ারি এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসছিল। এবারের পাশের হরে সমস্ত জেলাকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১০ শতাংশ। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, ৯৪.৮২ শতাংশ।
রইল প্রথম দশের তালিকা-
প্রথম: উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র (সারদাবিদ্যামন্দির) তার প্রাপ্ত নম্বর-৬৯৮
দ্বিতীয়: বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায় (সরোজিনীদেবী শিশুমন্দির) তার প্রাপ্ত নম্বর-৬৯৬
তৃতীয়: দু'জন- দক্ষিণ ২৪ পরগনার সৌর জানা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন) এবং পূর্ব মেদিনীপুরের অঙ্কনকুমার জানা (রামকৃষ্ণ শিক্ষামন্দির) দু'জনেরই প্রাপ্ত নম্বর-৬৯৫
চতুর্থ: পূর্ব মেদিনীপুরের অরিজিৎ বর (ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবন) তার প্রাপ্ত নম্বর- ৬৯৪
পঞ্চম: নদিয়ার দ্বৈপায়ন বিশ্বাস (বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি) তার প্রাপ্ত নম্বর-৬৯৩
ষষ্ঠ: উত্তর ২৪ পরগনার আদৃত গোস্বামী (রহড়া রামকৃষ্ণ মিশন) তার প্রাপ্ত নম্বর-৬৯২
সপ্তম : নদিয়ার স্বর্ণাভ সর্দার (নবদ্বীপ বকুলতলা হাই স্কুল) তার প্রাপ্ত নম্বর-৬৯১
অষ্টম: মুর্শিদাবাদের প্রজ্ঞা সাহা (রঘুনাথগঞ্জ রানিভবানী বিদ্যানিকেতন) তার প্রাপ্ত নম্বর- ৬৯০
নবম: মুর্শিদাবাদের শাহরিন সুলতান (মডেল হাইস্কুল) তার প্রাপ্ত নম্বর-৬৮৯
দশম: মুর্শিদাবাদের কস্তুরী সিংহ (লাধুরাম তোষ্ণিওয়াল বিদ্যামন্দির) তার প্রাপ্ত নম্বর-৬৮৮