ফের ইরানে ভয়ঙ্কর হামলা! শনিবার পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। এই হামলার পরই রেড অ্যালার্ট জারি করেছে ইরান। আতঙ্কে ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিকট জোরালো শব্দ শুনেই রীতিমতো ছোটাছুটি শুরু হয়। নিরাপদ স্থ...
ফের ইরানে ভয়ঙ্কর হামলা! শনিবার পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। এই হামলার পরই রেড অ্যালার্ট জারি করেছে ইরান। আতঙ্কে ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিকট জোরালো শব্দ শুনেই রীতিমতো ছোটাছুটি শুরু হয়। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় নাগরিকদের।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত তেহরানে কমপক্ষে তিন থেকে চারটি হামলা হয়েছে। যদিও সেই হামলায় কত জনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে কোনও খবর এখনও পাওয়া যায়নি। ইজরায়েল কেন এই হামলা করেছে, সেই বিষয়ে বলতে গিয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, 'হুমকি দূর করার জন্য'ই এই হামলা করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ইজ়রালেয়েলের রাজধানী তেল আভিভেও।
প্রসঙ্গত, পরামাণু প্রকল্পকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে একটা সংঘাত চলছে। এর আগের বারংবার তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইরান যদি পরমাণু প্রকল্প নিয়ে নমনীয় মনোভাব না দেখায়, তা হলে ফল ভুগতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই এবার তেহরানে হামলা চালাল ইজ়রায়েল।
যদিও কূটনৈতিকদের মতে, এই হামলা ইজরায়েল নিজে থেকে চালায়নি। আমেরিকার নির্দেশেই হামলা করেছে তেহরানে। ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলা হচ্ছে। সংঘর্ষ দূর করতে সম্প্রতি কয়েক দফা বৈঠকেও বসেছিল আমেরিকা এবং ইরান। কিন্তু তাতেও কোনও সুরাহা মেলেনি। চলতি সপ্তাহেই পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে ফের এক দফা বৈঠকে বসার কথা রয়েছে আমেরিকার।