শুক্রবার ভোররাত থেকে আফগানিস্তানের বিরুদ্ধে রণযুদ্ধে নেমেছে পাকিস্তান। কিন্তু সেই যুদ্ধে নেমে নিজেদেরই 'হাত পোড়ালো' ইসলামাবাদ। আফগান প্রত্যাঘাতে পাক বায়ুসেনার অন্যতম সম্পদ আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধবিম...
শুক্রবার ভোররাত থেকে আফগানিস্তানের বিরুদ্ধে রণযুদ্ধে নেমেছে পাকিস্তান। কিন্তু সেই যুদ্ধে নেমে নিজেদেরই 'হাত পোড়ালো' ইসলামাবাদ। আফগান প্রত্যাঘাতে পাক বায়ুসেনার অন্যতম সম্পদ আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে খবর। ঘটনার সত্যতা জানিয়ে প্রমাণ হিসেবে যুদ্ধবিমান ধ্বংসের একটি ভিডিয়োও প্রকাশ্যে এনেছে কাবুল। যদিও সেই ভিডিও সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছে ইলন মাস্কের সংস্থা এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট গ্রক।
আজ সকালে আফগানিস্তানের প্রকাশ করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের পতাকা আঁকা একটি যুদ্ধবিমান মুখ থুবড়ে মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে আগুনও জ্বলছে তাতে। ওই ভিডিওর সঙ্গে লেখা রয়েছে, 'এটা পাকিস্তান সেনার এফ-১৬, আমেরিকার তৈরি। আফগান বাহিনী এটা ধ্বংস করেছে।' যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। অন্যদিকে ভিডিওটি ভুয়ো বলে পাল্টা দাবি করেছি গ্রক। সেখানে বলা হয়েছে, 'ভিডিওটি সত্য না। এখানে একটি বড় বিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, তাতে ৮৫৫১০ নম্বর এবং পাকিস্তানের চিহ্ন রয়েছে। তবে এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে এর মিল নেই। আকার এবং গড়নেই পার্থক্য রয়েছে। শুক্রবার পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে কোনও যুদ্ধবিমান হারিয়েছে বলেও খবর নেই।'
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে উত্তেজনা ছড়ায় পাক-আফগান সীমান্তে। এরপরেই 'অপারেশন ঘাজাব লিল হক' নামে কাবুলের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসলামাবাদ। সেই সংঘর্ষে পাকিস্তানের ৫৫ জন সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি করে তালিবান সরকার।যদিও সেই দাবি মানতে নারাজ পাকিস্তান। তাদের দাবি সংঘর্ষে ২ জন পাক সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। উল্টে পাকিস্তানের হামলায় ৩৬ জন আফগান সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।