এবার বিদ্যুতের সঙ্কট মেটাতে নেপালে হাজির বাংলাদেশ! সাধারণত, ভারতের আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কিনে থাকে পড়শি দেশ। এবার ভারতকে বাইপাস করে নেপাল থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে...
এবার বিদ্যুতের সঙ্কট মেটাতে নেপালে হাজির বাংলাদেশ! সাধারণত, ভারতের আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কিনে থাকে পড়শি দেশ। এবার ভারতকে বাইপাস করে নেপাল থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে ইউনূসের বাংলাদেশ।
২০২৪ সালের ৩ অক্টোবর একটি চুক্তিতে স্বাক্ষর করে নেপাল, ভারত ও বাংলাদেশ৷ সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ভারত তাদের ৪০০ কিলো ভোল্টের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি দিয়েছিল। এবার সেই লাইন দিয়েই নেপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতের বৈদ্যুতিক লাইনের মধ্যে দিয়ে বাংলাদেশে রফতানি করছে নেপাল।
সূত্রের খবর, শুধু মাত্র গ্রীষ্মকালের জন্যই নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, প্রতিবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার কথা নেপালের।
জানা গিয়েছে, গ্রীষ্মে যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয়, শুধু সেই সময়টাই নেপাল থেকে বিদ্যুত যাবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জ-সহ খরচ হবে ৭ টাকা প্রতি ইউনিট।