তেল নিয়ে আরও কড়াকড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে আরও কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন ট্রাম্প। রীতিমতো হুমকি-হুঁশিয়ারি চালিয়ে যাচ্ছেন তিনি। ভারত সহ কয়েকটি দে...
তেল নিয়ে আরও কড়াকড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে আরও কঠোর ‘শাস্তি’ দিতে চলেছেন ট্রাম্প। রীতিমতো হুমকি-হুঁশিয়ারি চালিয়ে যাচ্ছেন তিনি। ভারত সহ কয়েকটি দেশের উপর আমদানি শুল্ক ৫০০ শতাংশ পর্যন্ত আরোপের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। একটি নিষেধাজ্ঞা বিলের অনুমোদন দেওয়ার পর ভারতের উপর শুল্কের চাপ আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম একটি পোস্টে জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরেই বিলটি আলচনা চলছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই বিলে ছাড়পত্র মিলেছে। আগামী সপ্তাহেই বিলটি ভোটাভুটির জন্য তোলা হতে পারে। এটাই এই বিল আনার সঠিক সময়। কারণ, ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু পুতিন কেবল কথাই বলে যাচ্ছেন। নিরপরাধদের হত্যা করে চলেছেন। এই বিলটি আইনে পরিণত হলে ট্রাম্পের পক্ষে রাশিয়াকে জব্দ করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছর ট্রাম্প ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপান। পাশাপাশি রুশ তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক জরিমানা আরোপ করা হয়। ফলে কিছু পণ্যে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছে যায়। এতে ভারত-মার্কিন সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি, ট্রাম্প ফের ইঙ্গিত দিয়েছেন, রুশ তেল কেনা বন্ধ না হলে ভারতের উপর নতুন শুল্ক বসতে পারে। তেল কেনা নিয়ে আরও চাপের মুখে পড়তে পারে ভারত।