এবার আরও চাপে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীরা। এইচ-১বি ভিসাধারী কোনও বিদেশিকে চাকরিতে নিয়োগ করা হবে না বলে বিজ্ঞপ্তি জারি করল টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। ইতিমধ্যেই এই নির্দেশকা সেখানকার সমস্ত সংস্থা...
এবার আরও চাপে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীরা। এইচ-১বি ভিসাধারী কোনও বিদেশিকে চাকরিতে নিয়োগ করা হবে না বলে বিজ্ঞপ্তি জারি করল টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। ইতিমধ্যেই এই নির্দেশকা সেখানকার সমস্ত সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলিকে দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। পাশাপাশি এই নিয়ম আগামী ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানা গিয়েছে।
আমেরিকার সমস্ত বিখ্যাত জায়গা গুলোর মধ্যে একটি হল টেক্সাস শহর। যেখানে ভারত-সহ বহু বিদেশি কর্মীরা কর্মসূত্রে যান। তবে এইচ-১বি ভিসা নিয়ে সরকারের এই নয়া নির্দেশিকার ফলে সেই সমস্ত কর্মীরা জোর ধাক্কা খাবেন বলেই বিশ্বাস ওয়াকিবহল মহলের। টেক্সাসের গভর্নর নতুন নির্দেশিকায় জানিয়েছেন, এইচ-১বি ভিসার আওতায় কাজের জন্য যাঁরা আবেদন করবেন, তাদের আবেদন আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত স্থগিত থাকবে। তবে আচমকা এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট না। প্রাথমিকভাবে আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আমেরিকায় প্রেসিডেন্ট পদে আসতেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অবৈধবাসীদের দেশছাড়া করতে কোমর বেঁধে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সূত্রেই এইচ-১বি ভিসা নিয়ে ইতিমধ্যেই নানারকম নীতি গ্রহণ করেছেন তিনি। যার ফলে ভারত-সহ অন্য বহু দেশের যুব সমাজের ভবিষৎ ক্ষতিগ্রস্থ হচ্ছে। যোগ্যতা থাকলেও আমেরিকায় চাকরি করার স্বপ্ন অসম্পূর্ন থেকে যাচ্ছে।