জ্বলছে মধ্যপ্রাচ্য। আমেরিকা, ইজ়রায়েল হামলার চালানোর পরেই ইজ়রায়েল, কাতার, বাহরিন, আরব আমিরশাহি, জর্ডন, কুয়েতে পাল্টা হামলা চালায় তেহরান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে দেয় তারা। রবিবার ওমান উপকূ...
জ্বলছে মধ্যপ্রাচ্য। আমেরিকা, ইজ়রায়েল হামলার চালানোর পরেই ইজ়রায়েল, কাতার, বাহরিন, আরব আমিরশাহি, জর্ডন, কুয়েতে পাল্টা হামলা চালায় তেহরান। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে দেয় তারা। রবিবার ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালায় ইরান। সেই ট্যাঙ্কারে ২০ জন ক্রু সদস্যের ১৫ জনই ছিলেন ভারতীয়। হামলায় গুরুতর আহত হয়েছেন চারজন।
rnrn rnrnরিপোর্ট অনুযায়ী, রবিবার ওমানের মুসন্দম উপদ্বীপের (Oman’s Musandam peninsula) কাছে পালাউ-ফ্ল্যাগড তেলবাহী জাহাজ ‘স্কাইলাইট’ -কে লক্ষ্য করে আঘাত হানা হয়। উত্তেজনার আবহে এই প্রথম ওমানের উপকূল বা তার নিকটবর্তী এলাকায় সরাসরি হামলার ঘটনা ঘটল। মুসন্দম কৌশলগত ভাবেও গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতেও। সেখান দিয়ে পৃথিবীর এক পঞ্চমাংশ তেল সরবরাহ করা হয়।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মুসন্দমের খাসাব বন্দরের প্রায় ৫ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটিকে আঘাত করা হয়। কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। হামলার পরে জাহাজের ২০ জন ক্রুকে সরিয়ে আনা হয়। আহত চার জনের আঘাতের মাত্রা বেশি হলেও সকলকেই চিকিৎসাধীন রাখা হয়েছে। ক্রুদের মধ্যে ১৫ জন এবং পাঁচ জন ইরানি নাগরিক রয়েছেন।