বাজল ইরান-ইজরায়েল যুদ্ধের দামামা। দুবাইয়ে হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল ভারত। সৌদি আরবে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ। খুব প্রয়োজন না হলে বাইরে না ...
বাজল ইরান-ইজরায়েল যুদ্ধের দামামা। দুবাইয়ে হামলা ইরানের। মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল ভারত। সৌদি আরবে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ। খুব প্রয়োজন না হলে বাইরে না বেরনোর পরামর্শ। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ। রিয়াধে অবস্থিত ভারতীয়দের জন্য হেল্পলাইন ও ই-মেল পরিষেবা চালু। হোয়াটসঅ্যাপ নম্বর 00-966-542126748, টোল-ফ্রি নম্বর 800 247 1234. রিয়াধে ভারতীয় দূতাবাসের ইমেল: cw.riyadh@mea.gov.in
'আমরা চাইছিলাম পরমাণু অস্ত্র বানানো নিয়ে একটি চুক্তি করতে। কিন্তু ইরান রাজি না হওয়ায়, আর নিতে পারছি না।' হামলার পর হোয়াইট হাইস থেকে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। একদিকে, ইরান-ইজরায়েল, অন্যদিকে, পাক-আফগানিস্তান। জোড়া যুদ্ধে বিশ্বজুড়ে ফের অস্থিরতা। শনিবার ভোরে তেহরানে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। এরপরই ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মিনাবে রিভোলোউশনারি গার্ড-এর একটি ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইজ়রায়েল-আমেরিকা। এই পরিস্থিতিতে সৌদি আবরে আটকে পড়েছেন বহু ভারতীয়। বিভিন্ন ভারতীয় দূতাবাস থেকে তাঁদের উদ্দেশে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে, সৌদি আরবের বিভিন্ন জায়গায় থাকা ভারতীয়দের বাড়ির মধ্যে বা অন্য কোনও নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত প্রয়োজন না-হলে কেউ যেন বাড়িরে বাইরে না বেরোন।
হেল্পলাইন ও ই-মেল পরিষেবা চালু করেছে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস। নম্বরগুলি হল - • 00-966-11-4884697• হোয়াটসঅ্যাপ নম্বর 00-966-542126748 • টোল-ফ্রি নম্বর 800 247 1234 • ইমেল: cw.riyadh@mea.gov.in
আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে আপৎকালীন যোগাযোগের টোল-ফ্রি নম্বর হল-
800-46342হোয়াটসঅ্যাপ: +971543090571ইমেল: pbsk.dubai@mea.gov.in এবং ca.abudhabi@mea.gov.in
দোহা দূতাবাসের হেল্পলাইন নম্বর: 00974-55647502 ইমেল: cons.doha@mea.gov.in
পাশাপাশি, তেহরান দূতাবাসের নম্বরগুলি হল - +989128109115+989128109109+989128109102+989932179359