কখনও স্থিতিশীল তো আবার কখনও সঙ্কটজনক। বর্তমানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক এমনই। তাঁকে নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন দেশবাসী। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যা...
কখনও স্থিতিশীল তো আবার কখনও সঙ্কটজনক। বর্তমানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক এমনই। তাঁকে নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন দেশবাসী। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠছে। সূত্রের খবর, তবে আপাতত ঢাকাতেই তাঁর চিকিৎসা করা হবে বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসার জন্য তৈরি মেডিক্যাল বোর্ড। পাশাপাশি ওই মেডিক্যাল বোর্ড আরও জানিয়েছে, 'এই মুহূর্তে বিএনপি নেত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। সমস্ত কিছু দেখে শুনে কাজ করতে হচ্ছে। যদি কিডনি কাজ না করে তাহলে সত্যিই শারীরিক অবস্থার উন্নতি সম্ভব হবে না বিএনপি নেত্রীর।'
বিগত কিছুদিন আগেই ডায়াবেটিক, কিডনি-জনিত সমস্যা, ফুসফুস, চোখ-সহ একাধিক সমস্যায় নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ নেত্রী। এছাড়াও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন ৮০ বছরের নেত্রীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রেখেছেন। এই অবস্থায় খালেদার পরিবার ও তাঁর দল তাঁকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে চেয়েছেন। যদিও এই সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপি সভানেত্রীর শারীরিক অবস্থার উপর।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, 'বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক।' সেই খবর পেয়েই খালেদা জিয়ার শরীরিক অবস্থার খোঁজ নিয়ে সমস্ত রকম চিকিৎসার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস! পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভারত সবসময় সাহায্যের জন্য প্রস্তুত বলে আগেই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।