সেনা অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেসের। যাঁকে এল মেনচো নামেই চেনে গোটা বিশ্ব। রবিবার মার্কিন সামরিক অভিযানে মৃত্যু হয়েছে তাঁর। আর সেই মৃত্যুকে কেন্দ্...
সেনা অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেসের। যাঁকে এল মেনচো নামেই চেনে গোটা বিশ্ব। রবিবার মার্কিন সামরিক অভিযানে মৃত্যু হয়েছে তাঁর। আর সেই মৃত্যুকে কেন্দ্র করেই বর্তমানে অশান্তি শুরু হয়েছে গোটা দেশে। কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে মেক্সিকোর একাধিক প্রদেশে।
গত জানুয়ারি মাসেই মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে ভেনেজুয়েলায় সেনা অভিযান চালিয়েছিল আমেরিকার বাহিনী। অপহরণ করা হয়েছিল সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। বর্তমানে তিনি আমেরিকার জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রশাসন। মাদুরোকে গ্রেফতার করার পরেই মেক্সিকোকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছিল আমেরিকা। মাদক সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন বাহিনী অভিযানে নামতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিলেন সেই সময়। আর সেই ইঙ্গিত বাস্তবায়িত হতেই অশান্তি শুরু হয়েছে মেক্সিকো জুড়ে। আর এই উদ্ভুত পরিস্থিতি সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।
প্রসঙ্গত, প্রয়াত মেনচো একসময় পুলিস আধিকারিক ছিলেন। পরে মাদক পাচার দুনিয়ার সম্রাট হয়ে ওঠেন তিনি। তবে শুধু মাদক পাচার নয়, সঙ্গে খুন, চাঁদাবাজি, মানবপাচারের মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরেই মার্কিন গোয়েন্দা সংস্থার স্ক্যানারে আসেন মেনচো। এরপরেই শুরু যায় তদন্ত। অবশেষে রবিবার মার্কিন সেনা অভিযানে গুরুতর জখম হন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। এরপরেই মেনচোর অনুগামীরা দেশের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। কার্যত আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়ি, গাড়ি, দোকানে। যদিও গোটা ঘটনায় কোন সাধারণ মানুষের মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি।