ভয়ঙ্কর সংঘর্ষে ইরান-ইজরায়েল! শনিবার থেকে অপারেশন শুরু করেছে ইজরায়েল ও আমেরিকা। যৌথ অভিযানে কেঁপে উঠেছে ইরানের মাটি। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে ১৪টি মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়...
ভয়ঙ্কর সংঘর্ষে ইরান-ইজরায়েল! শনিবার থেকে অপারেশন শুরু করেছে ইজরায়েল ও আমেরিকা। যৌথ অভিযানে কেঁপে উঠেছে ইরানের মাটি। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে ১৪টি মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ক্রমেই বেড়েই চলেছে ক্ষয়ক্ষতির মাত্রা। ঘাত-প্রত্যাঘাতের মধ্যে বিস্ফোরক দাবি করল ইরান।
ইতিমধ্যে ইরানে প্রায় ১৩০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বাহরাইনে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে জুফেইর এলাকায় থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে দাবি ইরানের। এই সংঘর্ষের জেরে বাতিল হয়েছে একাধিক বিমান। বন্ধ রয়েছে আকাশপথ। দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। জখম চার। আবু ধাবীর জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কাতার জানিয়েছে, ইরানের হামলায় আহত ১৬।
ইজরায়েল-আমেরিকার যৌথ অভিযানে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। ইরান সরকার খামেনেইয়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। সেই সঙ্গে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। খামেনেই মৃত্যুতে কেই কাঁদছে আবার কারও মুখে হাসি। কেউ বা মোল্লাতন্ত্রের আসন্ন পতনে উদ্বিগ্ন। কেন এমন মিশ্র প্রতিক্রিয়া তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে, খামেনেইর পরবর্তী উত্তরসূরী কে?
প্রসঙ্গত, পরামাণু প্রকল্পকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে একটা সংঘাত চলছে। এর আগের বারংবার তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইরান যদি পরমাণু প্রকল্প নিয়ে নমনীয় মনোভাব না দেখায়, তা হলে ফল ভুগতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই এবার তেহরানে হামলা চালাল ইজ়রায়েল। যদিও এই হামলা ইজরায়েল নিজে থেকে চালায়নি বলে খবর। আমেরিকার নির্দেশেই হামলা করেছে তেহরানে। ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলা হচ্ছে।
পাল্টা হামলা শুরু করে ইরানও। ইজ়রায়েলের রাজধানী তেল আভিভে একের পর এক হামলা চালায় ইরান। যত সময় গড়িয়েছে দু’পক্ষের মধ্যে হামলা আরও জোরালো হয়েছে। বাতাসে বইছে বারুদের গন্ধ। মার্কিন কুয়েত, কাতার, ইরাকের মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। রবিবার সকাল থেকেই ইজরায়েলে ঘনঘন বাজছে সাইরেন। এদিকে, খামেনেই বদলা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান।