ফের শীতের কলকাতায় বিধ্বংসী আগুন। বুধবার সন্ধ্যায় ভয়ানক আগুনের গ্রাসে নোনাডাঙার বসতি। আতঙ্কে বসতি ছেড়ে পালিয়েছে বহু মানুষ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইঞ্জিনের ৬টি ইঞ্জিন। শুরু হয়েছে আগুন ...
ফের শীতের কলকাতায় বিধ্বংসী আগুন। বুধবার সন্ধ্যায় ভয়ানক আগুনের গ্রাসে নোনাডাঙার বসতি। আতঙ্কে বসতি ছেড়ে পালিয়েছে বহু মানুষ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইঞ্জিনের ৬টি ইঞ্জিন। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ চলছে। বেশ কিছু ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি সেখানে পৌঁছেছে আনন্দপুর থানার পুলিস।
জানা যাচ্ছে, আজ সন্ধ্যা ৬টা ২০ নাগাদ নোনাডাঙার বসতিতে আচমকা দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত আগুন ছড়াতে শুরু করে একের পর ঝুপড়িতে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইঞ্জিন মোতায়েন করা হয়। দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
কিন্তু আগুনের সূত্রপাত কী থেকে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই আগুন ছড়িয়েছে বলে মনে করছেন দমকল কর্মীরা। আগুনের গ্রাসে ইতিমধ্যেই বেশ কয়েকটি বসতি পুড়ে ছাই হয়েছে বলে খবর মিলেছে। তবে এখনও এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর মেলেনি।