ভোটের আগে খাস কলকাতা থেকে উদ্ধার তাজা বোমা। সরশুনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তার উপর বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া থানায়। পরে পুলিস এবং বোম্ব স্কোয়াড এসে বোমাটি ...
ভোটের আগে খাস কলকাতা থেকে উদ্ধার তাজা বোমা। সরশুনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তার উপর বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া থানায়। পরে পুলিস এবং বোম্ব স্কোয়াড এসে বোমাটি উদ্ধার করে। ঘনবসতিপূর্ণ এলাকায় এক ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার সঙ্গে জড়িত দু'জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা।
জানা যাচ্ছে, সোমবার রাতে ওই এলাকার একটি রাস্তায় একটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। তবে অনেক বড় বিপদ ঘটার আগেই সেই বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিস। অন্যদিকে এই ঘটনার নেপথ্যে সুরজিৎ গিরি ও মানিক টুং নাম দুই ব্যক্তি জড়িত বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলেও দাবি তুলেছেন তাঁরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিস। এলাকাবাসীর। অন্য়দিকে এলাকার এক বামকর্মীর অভিযোগ, সরশুনা এলাকায় এর আগেও বহু দুষ্কৃতীমূলক ঘটনা ঘটেছে। নেপথ্যে শাসক দলের প্রশ্রয় রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। রাত হলেই এলাকায় মদের ঠেক-সহ বহু অসাধু কার্যকলাপ হয় বলেও দাবি ওই বামকর্মীর।
প্রসঙ্গত, নির্বাচনের মুখে রাজ্যের একাধিক জেলা থেকে বহু বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। যার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। এর মধ্যে গতকাল নদিয়ার কালীগঞ্জ থেকেও পাঁচটি সকেট বোমা উদ্ধার করেছে পুলিস। ফলে বিধানসভা নির্বাচনের আগে তলে তলে দুষ্কৃতীমূলক কার্যকলাপও যে মাথাচারা দিচ্ছে, তা সাম্প্রতিক ঘটনা থেকেই একপ্রকার স্পষ্ট।