কালীপুজোর আগে রাজ্য সরকারে বড় ঘোষণা। বাংলায় গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রি ও তৈরিতে বাড়ানো হল নিষেধাজ্ঞার মেয়াদ। সম্প্রতি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ও প...
কালীপুজোর আগে রাজ্য সরকারে বড় ঘোষণা। বাংলায় গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রি ও তৈরিতে বাড়ানো হল নিষেধাজ্ঞার মেয়াদ। সম্প্রতি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা ভেবেই গুটখা এবং পান মশলায় বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে আবারও রাজ্যে গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী এক বছর নিষেধাজ্ঞা জারি থাকবে। ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে দুইবার গুটখাসহ অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রির ওপর নির্দেশিকা জারি করেছিল রাজ্য।
উল্লেখ্য ২০০৬ সালের কেন্দ্রীয় ‘খাদ্য সুরক্ষা ও গুণমান আইন’-এ তামাক তথা নিকোটিনযুক্ত পদার্থগুলিকে ‘ক্ষতিকারক’ বলে চিহ্নিত করা হয়েছে। তাই এবার আরও একবার এই সমস্ত ক্ষতিকারক দ্রব্য ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এখন দেখার জনমানসে এই নির্দেশিকা কতটা প্রভাব ফেলতে পারে।