২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারে নেমে পরেছে গেরুয়া শিবির। সোমবার সল্টলেকের একটি হোটেলে ছিল বিজেপির বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির কোর কমিটির GS পদাধিকারীরা। সুনীল বানশ...
২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারে নেমে পরেছে গেরুয়া শিবির। সোমবার সল্টলেকের একটি হোটেলে ছিল বিজেপির বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির কোর কমিটির GS পদাধিকারীরা। সুনীল বানশাল উপেন্দ্র যাদব এবং শমিক ভট্টাচার্যের মতো শীর্ষ নেতৃত্বরা ছাড়াও এসটি মোর্চা, যুব মোর্চা এবং অন্যান্য মোর্চার সব রাজ্য সভাপতিরা উপস্থিত ছিলেন এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন মোর্চার পদাধিকারী ও কয়েকজন এম এল এ রাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।
সূত্রের খবর প্রবাসী নেতৃত্বদেরও এই রাজ্যে ভোট প্রচারে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি। অন্যান্য রাজ্যের ভারপ্রাপ্তদেরও এ রাজ্যের দায়িত্ব দেওয়া হবে বিধানসভা ভিত্তিক। ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তারা বিভিন্ন বিধানসভায় যাবেন মানুষের মন বুঝবেন এবং সেই রিপোর্ট পাঠাবেন দিল্লিতে।বিধানসভা ভিত্তিক তাদেরকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বলেই বিজেপি সূত্রের খবর। দিল্লি উড়িষ্যা, ঝারখন্ড, বিহারের মতো রাজ্য থেকে নেতৃত্বরা আসছেন বাংলায়। মূলত সদ্য বিধানসভা ভোটে বিজেপি যে সকল রাজ্যে জয়ী হয়েছে সে সকল নেতৃত্বদের গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যে সকল রাজ্যে অবিজেপি শাসিত সরকার ছিল,কিন্তু বিজেপি সেখানে জয়লাভ করেছে,এরকম রাজ্যের মোর্চার নেতৃত্ব এবং এম এল এদের গুরুত্ব দেওয়া হবে গেরুয়া শিবিরে।